দিনাজপুর, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়োিন্টফোর ডটকম)- সদর উপজেলার চুনিয়াপাড়া এলাকায় দিনাজপুর-ফুলবাড়ী সড়কে বুধবার সন্ধ্যায় দু'টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলেসহ তিনজন নিহত ও ৪০ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- নাজমুন নাহার (৪০), তার ছেলে জোবায়ের বাবু (৮) ও অজ্ঞাত মহিলা (৩৫)।
আহতদের মধ্যে রয়েছেন- মীর্জা গোলাম (১৮), জোবেদা (৩৫), ইমরান (৩৫), আরিফুল (৪০), রশিদা (৬০), মোসলেম (৫০), রোজিফা (৫০), স্বপ্না (১০), জুঁই, আঞ্জুয়ারা (৫০), মুন্না (৩০), বাবু (৪০), লিয়ন (১৮), বুধু (৫০), আব্দুল লতিফ (৫০), ফাতেমা (৫০), সরস্বতী (৩০), সোলেমান (২৬), ডলি রায় (২০), ঝর্না (১৬), মোকসেদ (৪৫), মিজানুর (২০), বিন্দু অধিকারী (৫০) ও সালমা (১৩)।
এদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান শামীম ইকবাল জানান, সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে দিনাজপুর থেকে ফুলবাড়ীগামী একটি যাত্রীবাহী মিনিবাস সদর উপজেলার চুনিয়াপাড়া এলাকায় পৌঁছলে বিপরীতগামী আরেকটি যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক মহিলা এবং হাসপাতালে নেওয়ার পর আরও দু'জন মারা যায়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুধারঞ্জন জানান, দুর্ঘটনায় আহত ২৫ জনকে হাসাপাতালে ভর্তির পর নাজমুন নাহার এবং তার ছেলে জোবায়ের বাবু মারা যায়।
বিডিনিউজ টোয়োিন্টফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24