২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌর বিদ্যুৎ খাতে আরো সহযোগিতার আশ্বাস জার্মানির

বাংলাদেশের জ্বালানি খাত, বিশেষ করে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ খাতের উন্নয়নে আরো সহযোগিতার আশ্বাস দিয়েছে জার্মানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 11:32 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের জ্বালানি খাত, বিশেষ করে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ খাতের উন্নয়নে আরো সহযোগিতার আশ্বাস দিয়েছে জার্মানি। সফররত জার্মান পররাষ্ট্র সচিব রেইনহার্ড সিলবারবার্গ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতের সময় এ আশ্বাস দেন। এক সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে। সাক্ষাতের সময় জার্মান পররাষ্ট্র সচিবকে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশ সৌর বিদ্যুতের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করেছে। এক্ষেত্রে অগ্রণী দেশ হিসেবে জার্মানি বাংলাদেশের সৌর বিদ্যুৎ খাতের স