শেরপুর, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর শহরের ব্যবসায়ী বোরহান আহমেদ (৪০) মঙ্গলবার গভীর রাতে নারায়ণপুর বটতলার বাসায় রহস্যজনকভাবে খুন হয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বোরহান আহমেদের ডান চোখ ও মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে। এ সময় তার বাসায় আর কেউ ছিল না।"
তিনি বলেন, "বোরহান আহমেদের বাসার ফটক ও রুমের দরজা খোলা ছিল। বাসার অন্যান্য কক্ষের জিনিসপত্র ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া গেছে।"
হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান ওসি কামরুল আলম মোল্লা।
লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৫২ ঘ.
bdnews24