২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ আদালত এলাকায় অপহরণ চেষ্টা, আটক ১

মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার সময় চাঁপাইনবাবগঞ্জ আদালত এলাকায় সোমবার দুপুরে সাত ব্যক্তিকে অপহরণের চেষ্টা চালায় দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2009, 01:11 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার সময় চাঁপাইনবাবগঞ্জ আদালত এলাকায় সোমবার দুপুরে সাত ব্যক্তিকে অপহরণের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এ সময় র‌্যাবের একটি টহল দল অপহরণ প্রচেষ্টার সঙ্গে জড়িত একজনকে আটক করে। অন্যরা মাইক্রোবাসে করে পালিয়ে যায়। আটক ব্যক্তি হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর মহল্লার আবু সায়েম (২৮)। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহীদ জানান, গোমস্তাপুর উপজেলার চৌডালা এলাকায় আম বেচা-কেনা নিয়ে দু'পক্ষের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। চৌডালা গ্রামের তিন ভাই শহিদুল, শফিকুল ও রবিউল কিছুদিন আগে তাদের বাগানের আম সাত বছরের জন্য অগ্রিম বিক্রি করে দেয়। ক্রেতা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুরের আব্দুল খালেক টাইগার। এ নিয়ে দুপক্ষের বিরোধে খালেক আদালতে মামলা করেন। এ মামলায় তিন ভাইসহ সাতজন আদালতে হাজিরা দিয়ে একটি মাইক্রোবাসে করে বাড়ি ফেরার পথে তাদের অপহরণের চেষ্টা হয়। এ ব্যাপারে শফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় খালেকসহ অজ্ঞাত ১০/১২ ব্যক্তিকে আসামি করে একটি অপহরণ মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৭ ঘ.