২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল জেড ইউ আহমেদ

রিয়ার অ্যাডমিরাল জেড ইউ আহমেদকে নৌ বাহিনীর প্রধান নিয়োগ করা হয়েছে। ২৯ জানুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করবেন। তিনি ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজামের স্থলাভিষিক্ত হচ্ছেন। সোমবার এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2009, 01:02 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়ার অ্যাডমিরাল জেড ইউ আহমেদকে নৌ বাহিনীর প্রধান নিয়োগ করা হয়েছে। ২৯ জানুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করবেন। তিনি ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজামের স্থলাভিষিক্ত হচ্ছেন। (আরও তথ্যসহ) সোমবার এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অপর প্রজ্ঞাপনে সরওয়ার জাহান নিজাম আগামী ২৮ জানুয়ারি থেকে স্বাভাবিক অবসরে যাচ্ছেন। রিয়ার এডমিরাল জেড ইউ আহমেদ ১৯৫৭ সালে গাজীপুরের কাপাসিয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত শফিউদ্দিন আহমেদ নিজ এলাকায় একজন সমাজ সেবক ছিলেন। জেড ইউ আহমেদ ১৯৭৬ সালের জুলাই মাসে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দেন এবং যুক্তরাজ্যের ব্রিটানিয়া রয়েল নেভাল কলেজ থেকে প্রশিক্ষণ শেষে ১৯৭৯ সালের ১ জানুয়ারি কমিশন লাভ করেন। পরে তিনি যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান, কোরিয়া ও নেদারল্যান্ডে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ নেন। এছাড়া তিনি সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে পিএসসি এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি ডিগ্রি লাভ করেন। চাকরি জীবনে জে ইউ আহমেদ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ এবং ঘাঁটির অধিনায়কত্ব করেছেন। তিনি নৌবাহিনীর ফ্রিগেট খালিদ বিন ওয়ালিদ (সাবেক বিএনএস বঙ্গবন্ধু), বিএনএস ওমর ফারুক, বিএনএস আবু বকর এর অধিনায়ক এবং কমডোর কমান্ডিং বিএন ফ্লোটিলা, কমডোর কমান্ডিং চট্টগ্রাম, উপ-মহাপরিচালক কোষ্টগার্ড, মেরিন একাডেমির কমান্ড্যান্ট হিসাবেও দায়িত্ব পালন করেন। তিনি কোষ্টগার্ড এর মহাপরিচালক হিসাবে কর্মরত ছিলেন। রিয়ার এডমিরাল জেড ইউ আহমেদের স্ত্রী শবনম আহমেদ। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমএসবি/১৯৩৬ ঘ.