২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ডাকাতের হামলায় দুই পুলিশ আহত

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় রোববার গভীর রাতে ডাকাতের হামলায় দুই পুলিশ আহত হয়েছে। গুরুতর আহত কনস্টেবল আব্দুল হাকিমকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2009, 12:24 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

কিশোরগঞ্জ, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় রোববার গভীর রাতে ডাকাতের হামলায় দুই পুলিশ আহত হয়েছে। গুরুতর আহত কনস্টেবল আব্দুল হাকিমকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় জড়িত সন্দেহে হাফিজ (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম জানান, মোটরসাইকেলে করে টহলরত দুই পুলিশ সদস্য রাত ২টার দিকে ভাগলপুর বটতলা এলাকায় পৌছার পর দেখতে পায় রাস্তায় গাছ পড়ে আছে। বিষয়টি দেখার জন্য উপ-পরিদর্শক হারুনুর রশিদ মোটরসাইকেল থেকে নামলে ডাকাতরা তাকে জাপটে ধরে কিল-ঘুষি মারতে শুরু করে। তাকে রক্ষার জন্য হাকিম এগিয়ে গেলে এক ডাকাত কুড়াল দিয়ে তার পিঠে কোপ দেয়। আত্মরক্ষার্থে উপ-পরিদর্শক হারুন দুই রাউন্ড শর্টগানের গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। তবে গুলিতে কেউ হতাহত হয়নি। ওসি জানান, পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের ধরতে অভিযান চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২২ ঘ.