২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসটিআই কর্মীদের আন্তরিক হওয়ার আহ্বান শিল্পমন্ত্রীর

পণ্যের গুণগত মান বৃদ্ধির ব্যাপারে বিএসটিআই কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন শিল্প মন্ত্রী দিলীপ বডুয়া। তিনি বলেছেন, "দেশ ও বিদেশের ক্রেতাদের কাছে পণ্য গ্রহণযোগ্য করে তুলতে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে এর কোনো বিকল্প নেই।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2009, 05:08 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পণ্যের গুণগত মান বৃদ্ধির ব্যাপারে বিএসটিআই কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন শিল্প মন্ত্রী দিলীপ বডুয়া। তিনি বলেছেন, "দেশ ও বিদেশের ক্রেতাদের কাছে পণ্য গ্রহণযোগ্য করে তুলতে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে এর কোনো বিকল্প নেই।" রোববার সকালে তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) কার্যালয় ও ল্যাবরেটরি পরিদর্শনের পর এক মতবিনিময় সভায় শিল্প মন্ত্রী এ আহ্বান জানান। বিএসটিআই মহাপরিচালক মো.আজমল হোসেনের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রী বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) কার্যালয় ও গবেষণাগার পরিদর্শন করেন। সেখানে আরেকটি মতবিনিময় সভায় দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বিটাকের ভূমিকা তুলে ধরে সরকারের পক্ষ থেকে এ সংস্থাকে সহযোগিতার আশ্বাস দেন দিলীপ বডুয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এসকে/২৩০৬ঘ.