২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে সন্ত্রাসীদের হামলা-ভাঙচুরে আহত ২৫

জমি নিয়ে বিরোধের জের ধরে জামালপুরের সরিষাবাড়ির করগ্রামে শনিবার সকালে নয়টি বাড়ি ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। তাদের হামলায় আহত হয়েছে অন্তত ২৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2009, 11:09 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

জামালপুর, ২৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি নিয়ে বিরোধের জের ধরে জামালপুরের সরিষাবাড়ির করগ্রামে শনিবার সকালে নয়টি বাড়ি ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। তাদের হামলায় আহত হয়েছে অন্তত ২৫ জন। সন্ত্রাসীরা ১২টি গরু, ধান-চাল ও আসবাবপত্রও লুট করেছে। হামলায় আহতদের মধ্যে ১৩ জনকে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। বেশ কিছু মালামাল মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার করগ্রামের মনসুর আলী এবং তার পক্ষের লোকজনের বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। তিনি জানান, সকাল ১০টার দিকে প্রতিষ্ঠান নিয়ে বিরোধকে কেন্দ্র করে সরিষাবাড়ি আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ ফয়জুল আমিনকে সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর আহত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএ/এমএসবি/১৭০৯ ঘ.