২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক নিয়োগ

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে একজন বিচারককে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার। সিলেট জেলা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ শামীম মোহাম্মদ আফজালকে ওই পদে নিয়োগ দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2009, 03:13 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে একজন বিচারককে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার। সিলেট জেলা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ শামীম মোহাম্মদ আফজালকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। বুধবার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে গত ১৮ ডিসেম্বর ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক অতিরিক্ত সচিব ফজলুর রহমানকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২১১৪ঘ.