২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

যমুনা বহুমুখী সেতুর পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জ সদর উপজেলার সাইদাবাদ-মুলিবাড়ি রেল ক্রসিং এলাকায় মঙ্গলবার রাতে বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এরা হলেন- বেলকুচি উপজেলার রাজাপুর-ঠাকুরপাড়া গ্রামের মতি মণ্ডলের ছেলে মিজান (৪০) ও তার ভগ্নিপতি মাসুদ (৩০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2009, 09:25 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

সিরাজগঞ্জ, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যমুনা বহুমুখী সেতুর পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জ সদর উপজেলার সাইদাবাদ-মুলিবাড়ি রেল ক্রসিং এলাকায় মঙ্গলবার রাতে বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এরা হলেন- বেলকুচি উপজেলার রাজাপুর-ঠাকুরপাড়া গ্রামের মতি মণ্ডলের ছেলে মিজান (৪০) ও তার ভগ্নিপতি মাসুদ (৩০)। যমুনা সেতু (পশ্চিম) পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রওশন মোস্তফা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা থেকে বগুড়াগামী একতা পরিবহনের বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়দের সাহায্যে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বাসটিকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা রওশন মোস্তফা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫২৫ ঘ.