২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও সীমান্তে আরও এক বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাঁপাসার সীমান্তে সোমবার সকালে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম- জাহাঙ্গীর (২৮)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। তিনি উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 12:51 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঠাকুরগাঁও, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাঁপাসার সীমান্তে সোমবার সকালে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম- জাহাঙ্গীর (২৮)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। তিনি উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন। এ নিয়ে ঠাকুরগাঁও সীমান্তে গত ১২ দিনে চারজনকে হত্যা করেছে বিএসএফ। গত শনিবার রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তে নিহত হন আশরাফুল হক (৩৫)। রোববার সন্ধ্যায় তার লাশ ফেরত দিয়েছে বিএসএফ। গত ১২ জানুয়ারি জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মণ্ডুমালা সীমান্ত থেকে উদ্ধার করা হয় কামাল হোসেন (২৮) নামের এক বাংলাদেশির লাশ। ওইদিন ভোরে সীমান্তের ৩৮৩/৩ নম্বর পিলারের কাছে নাগর নদীর ব্রিজের ওপর তার লাশ পাওয়া যায়। এর আগে ৮ জানুয়ারি রাণীশংকৈল উপজেলার রত