২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আসছেন এডিবির ভাইস প্রেসিডেন্ট

এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) এর ভাইস প্রেসিডেন্ট জিয়েউ ঝাও দু'দিনের আনুষ্ঠানিক সফরে সোমবার ঢাকায় আসছেন। এডিবির বাংলাদেশ মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 07:01 AM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) এর ভাইস প্রেসিডেন্ট জিয়েউ ঝাও দু'দিনের আনুষ্ঠানিক সফরে সোমবার ঢাকায় আসছেন। এডিবির বাংলাদেশ মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে এডিবির ভাইস প্রেসিডেন্ট পদে যোগদানের পর বাংলাদেশে এটাই হবে তার প্রথম সফর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরে ঝাও বাংলাদেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, যোগাযোগমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রী এবং পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এডিবির ভাইস প্রেসিডেন্ট ঝাউ ২১ জানুয়ারি বাংলাদেশ সফর শেষ করবেন। এর আগে তিনি উন্নয়ন শরিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বাংলাদেশে এডিবির সহায়তায় চলা উন্নয়ন প্রকল্পগুলোও পরিদর্শন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১২৫৫ ঘ.