ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিউিজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত রষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে সোমবার তার ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন শুরু করেছে বিএনপি।
সারা দেশে দলটি প্রতিষ্ঠাতা নেতার জন্মদিন পালন করছে। কেন্দ্রীয়ভাবে নেওয়া হয়েছে সাপ্তাহব্যাপী কর্মসূচি।
১৯৩৬ সালের এ দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়ি গ্রামে জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন। তার বাবা মনসুর রহমান ও মায়ের নাম জাহানারা খাতুন রানী। ৫ ভাইয়ের মধ্যে জিয়া ছিলেন দ্বিতীয়। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়া '৭৫ এর পট পরিবর্তনের পর অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের পর তিনি সেনা প্রধান নিযুক্ত হন। সামরিক আইন জারি হলে তিনি প্রথমে উপ প্রধান সামরিক আইন প্রশাসক ও পরবর্তিতে রাষ্ট্রপতি হন। '৭৮ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৯৮১ সালে চট্টগ্রামে সার্কিট হাউজে এক সেনা অভ্যুত্থানে নিহত হন তিনি।
সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শেরে বাংলা নগরে প্রয়াত স্বামী জিয়ার কবর প্রাঙ্গনে আসেন। কবরে ফুল দেওয়ার সময়ে খালেদার সঙ্গে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম শামসুল ইসলাম, অধ্যাপিকা সারোয়ারি রহমান, এম কে আনোয়ার, ড. মুশফিকুর রহমান, নজরুল ইসলাম খান, আমান উল
bdnews24