২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন নেতার স্ত্রীর সম্পত্তির হিসেব চেয়ে দুদকের নোটিশ

বিএনপি ও জাতীয় পার্টির তিন নেতার স্ত্রীর নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2009, 05:12 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিএনপি ও জাতীয় পার্টির তিন নেতার স্ত্রীর নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ কথা জানান। যাদের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে তারা হলেন, বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা, সাবেক উপ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর স্ত্রী লায়লা হাবিব এবং জাতীয় পার্টির সাবেক সাংসদ মশিউর রহমান রাঙার স্ত্রী নাসরিন রহমান। এছাড়াও অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে আসাদুল হাবিব দুলু ও মশিউর রহামনের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। হানিফ ইকবাল আরও বলেন, বিএনপির সাবেক সাংসদ এ কে এম ফজলুল হক মিলনের বিরুদ্ধে অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে দায়ের করা মামলার অভিযোগপত্র দেবে দুদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২৩০৯ঘ.