ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিন উপলক্ষে রোববার ঢাকায় মার্কিন দূতাবাসের সব অফিস বন্ধ থাকবে।
বৃহস্পতিবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "আগামী ১৮ই জানুয়ারি, রোববার, ২০০৯, মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিন উপলক্ষে আমেরিকান সেন্টার, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি, স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার এবং কনস্যুলার সেকশন বন্ধ থাকবে।"
মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিনে আমেরিকায় জাতীয় ছুটি পালিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/জিএনএ/১৪৪৫ ঘ.
bdnews24