বরিশাল, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুর উপজেলার জসিম উদ্দিন তালুকদারকে হত্যার দায়ে আসামি এমদাদ তালুকদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বুধবার দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় দেন।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০০৪ সালের ১৮ ফেব্র"য়ারি উজিরপুরের কানিয়া গ্রামের জসিমের কাছে একশ টাকা দাবি করেন এমদাদ। টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত এমদাদ জসিমকে পিটিয়ে আহত করে। উপজেলা স্বাস্থ্য কমপে
bdnews24