২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই নোয়াখালী-১ (সোনাইমুড়ি-চাটখিল) আসনে নবম সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। দুই মূল প্রতিদ্বন্দ্বী মহাজোট এবং চারদলীয় জোট প্রার্থী উভয়ই অবশ্য অভিযোগ করেছেন, তাদের সমর্থকদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এ অভিযোগ ভিত্তিহীন। নির্বাচনী এলাকা থেকে জানাচ্ছেন আবু নাছের মঞ্জু। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2009, 06:09 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

আবু নাছের মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নোয়াখালী, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই নোয়াখালী-১ (সোনাইমুড়ি-চাটখিল) আসনে নবম সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। গণনা শেষে রাতেই ফলাফল পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। দুই মূল প্রতিদ্বন্দ্বী মহাজোট এবং চারদলীয় জোট প্রার্থী উভয়ই অবশ্য অভিযোগ করেছেন, তাদের সমর্থকদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এ অভিযোগ ভিত্তিহীন। একটি কেন্দ্রে দুই প্রার্থীর পোলিং এজেন্টদের বাক-বিতণ্ডার কারণে ১০ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার সময় থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। এ আসনে মোট ভোটকেন্দ্র ১০৫টি, ভোটকক্ষ ৫৫৯টি। দুটি উপজেলার ১৩টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা রয়েছে এ আসনে। নির্বাচনে প্রার্থী সর্বমোট ১১ জন হলেও মাঠে ছিলেন আট জন। এর মধ্যে দুই জনের মধ্যেই হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বিতা। এরা হলেন- মহাজোট প্রার্থী এইচএম ইব্রাহিম, চারদলীয় জোটপ্রার্থী মাহবুব উদ্দিন খোকন। আওয়ামী লীগ নেতা এইচএম ইব্রাহিম নৌকা এবং বিএনপি নেতা খোকন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। শীত উপেক্ষা করে নদনা ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন মোজাফফর আহমদ নামের ৮০ বয়সী এক বৃদ্ধ। সকালে ভোট দেওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "শান্তিপূর্ণ পরিবেশে ভোট হওয়ায় আমি ভোট দিতে এসেছি।" "সব সময় যেন এমন উৎসবমুখর পরিবেশেই ভোট হয়", বলেন তিনি। আইডিয়াল মাদ্রাসা কেন্দ্রে নাতির কোলে চড়ে ভোট দিতে আসা ৭২ বছরের সায়েরা খাতুন বলেন, "ভোট দেওয়ার ইচ্ছা ছিল না। শান্তিপূর্ণ পরিবেশ থাকায় ভোট দিতে এলাম।" দুপুর ১২টার সময় সোনাপুর আলী আহমেদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মহাজোট ও চারদলীয় জোট প্রার্থীর পোলিং এজেন্টের মধ্যে বাকবিতণ্ডার জের ধরে ১০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে ভোট নেওয়া আবার শুরু হয়। বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দুপুরে মাহবুবউদ্দিন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, "প্রতিপক্ষের লোকজন বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আমার সমর্থকদের ভোট কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে।" একই অভিযোগ করেন এইচএম ইব্রাহীমও। এ বিষয়ে জানতে চাওয়া হলে নির্বাচনে দায়িত্বপালনকারী প্রশাসনিক কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, "শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রার্থীরা যে অভিযোগ করেছেন, তার সত্যতা আমরা পাইনি।" নোয়াখালী-১ আসনে নির্বাচনে অপর প্রার্থীরা হলেন- জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির