২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ায় জেদ্দাগামী ফ্লাইটের জরুরি অবতরণ

বাংলাদেশ বিমানের জেদ্দাগামী ফ্লাইট বিজি ০৩৫ রোববার রাতে উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় ফিরে আসতে বাধ্য হয়। জরুরি অবতরণকারী বোয়িং ৭৪৭ বিমানটিতে ৪৬৫ জন যাত্রী ছিলেন। তারা সবাই নিরাপদে আছেন এবং সোমবার আরেকটি ফ্লাইটে তাদের রওনা হওয়ার কথা রয়েছে। (সংশোধনীসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2009, 05:30 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বিমানের জেদ্দাগামী ফ্লাইট বিজি ০৩৫ রোববার রাতে উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় ফিরে আসতে বাধ্য হয়। জরুরি অবতরণকারী বোয়িং ৭৪৭ বিমানটিতে ৪৬৫ জন যাত্রী ছিলেন। তারা সবাই নিরাপদে আছেন এবং সোমবার আরেকটি ফ্লাইটে তাদের রওনা হওয়ার কথা রয়েছে। (সংশোধনীসহ-১) বাংলাদেশ বিমানের জিএম এয়ারপোর্ট সার্ভিস শফিকুল হাসান সোমবার বেলা ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকল যাত্রীকে রাতেই ঢাকার বিভিন্ন হোটেলে নিয়ে যাওয়া হয়। এদের অধিকাংশই শ্রমিক। তিনি আশা প্রকাশ করে বলেন, "যাত্রীদের অপর একটি বিমানে করে সোমবার দুপুর দুইটা নাগাদ পাঠানো সম্ভব হতে পারে।" তিনি বলেন, "বিশেষজ্ঞরা বিমানটির যান্ত্রিক ত্র"টি খুজে পেয়েছেন। মেরামতের কাজ চলছে।" বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ সিরাজুল ইসলাম রোববার দিবাগত রাত ১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত সাড়ে ১১টায় উড্ডয়নের ২৫ মিনিট পর বিমানটির একটি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। সিরাজুল ইসলাম বলেন, এরপর বিমানটি ফিরে এসে পৌনে একটার দিকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ল্যান্ডিং এর সময় সম্ভাব্য অগ্নিকাণ্ড এড়াতে বিমানটি থেকে বেশিরভাগ জ্বালানি ফেলে দেওয়া হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনা মোকাবেলার জন্য পুলিশ, র‌্যাব ও দমকলের অনেকগুলো ইউনিট বিমানবন্দরে যায়। দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিমানবন্দর থেকে সতর্কতা বার্তা পাওয়ার পর দমকলের সবগুলো ইউনিটকে সেখানে পাঠানো হয়। আমাদের বলা হয়েছিল একটি বিমান অবতরণের সময় আগুন লাগতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেআরসি/এসকে/এজে/১১৩০ ঘ.