২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় বঙ্গবন্ধুর ছবি টানানো নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ৫

নেত্রকোনার মদন উপজেলায় ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ছবি টাঙানোকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন। এ ব্যাপারে রোববার থানায় মামলা হলে পুলিশ স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 03:37 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

নেত্রকোনা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেত্রকোনার মদন উপজেলায় ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ছবি টাঙানোকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন। এ ব্যাপারে রোববার থানায় মামলা হলে পুলিশ স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মদন ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান (৪০), এখলাছ মিয়া (৬০), আল-আমিন (২২), ছোটন মিয়া (২২) ও জুয়েল মিয়া (৩০)। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস পণ্ডিত জানান, মদন ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ছবি টাঙানোকে কেন্দ্র করে শনিবার বিকালে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে ইউপি সদস্য শাহজাহান ও জুলহাস মিয়ার কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। ওইদিন সন্ধ্যায় রাস্তায় ওঁৎ পেতে থাকা শাহজাহান ও জুলহাসের লোকেরা ধারালো অস্ত্র দিয়ে ছাত্রলীগ নেতা রাব্বে নূর ভূইয়াকে (২২) কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন রাব্বে নূরকে মদন হাসপাতালে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে রাব্বে নূরের বাবা আতিক ভূঁইয়া ১১ জনকে আসামি করে মদন থানায় মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১৩০ ঘ.