২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মেয়ে পুতুল ঢাকায়

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মেয়ে শেখ সায়মা ওয়াজেদ পুতুল দেশে এসেছেন। কানাডা প্রবাসী পুতুল গালফ এয়ারওয়েজের একটি বিমানে চড়ে সোমবার সকাল ১০টায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মা শেখ হাসিনা ও খালা শেখ রেহানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2009, 06:29 AM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মেয়ে শেখ সায়মা ওয়াজেদ পুতুল দেশে এসেছেন। কানাডা প্রবাসী পুতুল গালফ এয়ারওয়েজের একটি বিমানে চড়ে সোমবার সকাল ১০টায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মা শেখ হাসিনা ও খালা শেখ রেহানা। পুতুলের সঙ্গে তার স্বামী এবং সন্তানরাও দেশে এসেছেন বলে আওয়ামী লীগ সভানেত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পর নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার একদিন আগে দেশে ফিরলেন পুতুল। হাসিনার অপর সন্তান সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে রয়েছেন। শেখ রেহানা এবং তার তিন সন্তান নির্বাচনের আগে দেশে ফেরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১২২৯ ঘ.