২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টা পরিষদের ৭৭ ভাগ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে

বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গত দু'বছরে ১৪২টি বৈঠকে ৬৬৪টি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ৫১২টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। এই হিসাবে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৭ শতাংশ। রোববার তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2009, 03:31 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গত দু'বছরে ১৪২টি বৈঠকে ৬৬৪টি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ৫১২টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। এই হিসাবে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৭ শতাংশ। রোববার তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে মোট ১১৪টি অধ্যাদেশ জারি করা হয়েছে। এছাড়া ৮৪ হাজার ২২৪ কোটি টাকার ১৩৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। গত দু'বছরে নেওয়া সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয় এ বৈঠকে । এছাড়া উপদেষ্টা পরিষদ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) অধ্যাদেশ ২০০৯ চূড়ান্তভাবে অনুমোদন করেছে। স