২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

ফরিদপুর, জয়পুরহাট ও চাঁদপুরে রোববার সড়ক দুর্ঘটনায় সাত জন মারা গেছেন। ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে এক নারীসহ চার জন নিহত হয়। জয়পুরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায় দুই জন এবং চাঁদপুরে অটোরিকশা উল্টে নিহত হয় এক জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2009, 11:17 AM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর, জয়পুরহাট ও চাঁদপুরে রোববার সড়ক দুর্ঘটনায় সাত জন মারা গেছেন। ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে এক নারীসহ চার জন নিহত হয়। জয়পুরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায় দুই জন এবং চাঁদপুরে অটোরিকশা উল্টে নিহত হয় এক জন। ফরিদপুর প্রতিনিধি জানান, দুপুর দেড়টার দিকে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই বাস চালক ফেরদৌস (৪০), সানিয়া (৩৫), জাকির (৩২) মারা যায়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা যান। এ ঘটনায় আহত হয় আরও ৩০ যাত্রী। এদের মধ্যে ২৬ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল জানান, মাদানীরপুর থেকে ঢাকাগামী চন্দ্রা পরিবহণের যাত্রীবাহী বাস উপজেলার হামিরদীতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাট-দুঁপচাচিয়া সড়কে ক্ষেতলাল উপজেলার শিবপুরে সকাল সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী বাসের চাপায় দুই পথচারী কালাই উপজেলার করিমপুর গ্রামের তফিজার রহমান (৫৫) ও ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের জিল্ল