২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্র উপদেষ্টা এখন সুস্থ

স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন এখন অনেকটাই সুস্থ। তবে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের জন্য তাকে আইসিইউতেই রাখা হচ্ছে। অসুস্থ বোধ করায় শনিবার রাতে উপদেষ্টাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2008, 10:15 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন এখন অনেকটাই সুস্থ। তবে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের জন্য তাকে আইসিইউতেই রাখা হচ্ছে। অসুস্থ বোধ করায় শনিবার রাতে উপদেষ্টাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেনূর মিয়া রোববার সিএমএইচ-এ উপদেষ্টার সঙ্গে দেখা করার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি (উপদেষ্টা) বর্তমানে অনেকটাই সুস্থ। তবে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের জন্য তাকে আইসিইউতেই রাখা হচ্ছে।" স্বরাষ্ট্র উপদেষ্টার স্ত্রী শনিবার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যার পর তার (উপদেষ্টা) হজমজনিত সমস্যা দেখা দেয়; বমিও হয় কয়েকবার। হাসপাতালে নেওয়ারর পর প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।" শনিবার রাত সাড়ে ৮টার দিকে এমএ মতিনকে হাসপাতালে ভর্তি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৬১৮ ঘ.