ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে আলোচিত বৈঠক প্রসঙ্গে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যে দুই নেত্রীর আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক ক্ষোভ প্রকাশ করেছেন। ব্যবসায়ীদের নেতা আনিসুল হক বলেছেন, এ ধরনের প্রস্তাব দেওয়াটা তার গণতান্ত্রিক অধিকার। (আরও তথ্যসহ)
বৃহস্পতিবার বিকেলে ব্যারিস্টার হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অমিত তালুকদারকে বলেন, "আশরাফুল যদি আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলে থাকেন তাহলে তিনি ভুল করেছেন। আমাকে উদ্দেশ্য করে তিনি এ বক্তব্য দিলে তা খুবই দুঃখজনক।"
সন্ধ্যায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আবদুর রহিম হারমাছিকে বলেন, "একজন মানুষের মত প্রকাশের স্বাধীরতা তার গণতান্ত্রিক অধিকার। একজন ব্যবসায়ী হিসেবে সে অধিকার আমাদের নিশ্চয় আছে। আর এ উপলব্ধি ও দেশের ভালোর জন্য সাধারণ মানুষের মতো উদ্বিগ্ন ব্যবসায়ী স
bdnews24