বরিশাল, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালে যুবদলের দু'গ্র"পের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে নগরীর জেলা বিএনপি কার্যালয়ে এ সংঘর্ষের কারণে বরিশাল উত্তর জেলা যুবদলের বিশেষ সভা পণ্ড হয়ে গেছে।
আহতদের মধ্যে গৌরনদী উপজেলা যুবদলের সহ-সভাপতি শফিকুর রহমান শফিক (স্বপন) এবং দপ্তর সম্পাদক রফিক চোকদারকে বরিশাল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক রফিক চোকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে উত্তর জেলা যুবদলের পুর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে বিশেষ সভা চলছিল। এ সময় তিনি (রফিক চোকদার) ও শফিকসহ কয়েকজন নেতা নবগঠিত যুবদলের কমিটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললে কমিটির সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টুর নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।
হামলাকারীরা তাদের লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারলে তিনি (রফিক চোকদার) ও শফিক স্বপন গুরুতর আহত হন।
হামলার কথা অস্বীকার করে বদিউজ্জামান মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইফতার পার্টি নিয়ে সভা চলাকালে তাদের ওপর রফিকের নেতৃত্বে হামলা হয়।"
সভায় অতিথি হিসেবে আসা বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এবং মহানগর যুবদলের সভাপতি খাজা মো. ইকবল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দু'গ্র"পের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
সংঘর্ষের কারণে সভায় কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
সভায় উপস্থিত কেন্দ্রীয় যুবদলের সদস্য আতাহারুল ইসলাম চৌধুরী বাবুল জানান, এ বছরের ২৬ জুলাই কবির উদ্দিন আনসারীকে সভাপতি এবং বদিউজ্জামান মিন্টুকে সাধারণ সম্পদক করে উত্তর জেলা যুবদলের অংশিক কমিটি গঠন করা হয়েছিল।
কমিটি গঠনের বিষয়টি দীর্ঘদিন পর্যন্ত নেতাকর্মীদের জানানো হয়নি। স
bdnews24