২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ভিজিএফ'র চালসহ ব্যবসায়ী আটক

গোপালগঞ্জ সদর উপজেলায় ভিজিএফ (ভালনারেবল গ্র"প ফিডিং) কর্মসূচির ৩০ বস্তা চালসহ রিপন বিশ্বাস নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 10:35 AM

Updated : 26 Aug 2022, 02:25 PM

গোপালগঞ্জ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জ সদর উপজেলায় ভিজিএফ (ভালনারেবল গ্র"প ফিডিং) কর্মসূচির ৩০ বস্তা চালসহ রিপন বিশ্বাস নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বাজারে রিপন ট্রেডার্সে অভিযান চালিয়ে এসব চাল আটক করা হয়। অবৈধ ভাবে ভিজিএফ'র চাল ক্রয় ও মজুদের অভিযোগে গ্রেপ্তার করা হয় ওই দোকানের মালিক রিপন বিশ্বাসকে। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাছুমুর রহমান জানান, স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালানো হয়েছে। কিভাবে ওই চাল দোকানে গেল পুলিশ সেটা তদন্ত করে দেখছে। তিনি জানান, এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩০ ঘ.