২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরের শেষ দিকে কমনওয়েলথ মহাসচিব আসবেন

কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা অক্টোবরের শেষ সপ্তাহে বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 02:36 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা অক্টোবরের শেষ সপ্তাহে বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী। মঙ্গলবার সকালে নিউ ইয়র্কে কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের এক ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, 'কমনওয়েলথ মহাসচিব অক্টোবরের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা জানিয়েছেন।' এতে আরো বলা হয়, বৈঠকে আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচন সংক্রান্ত রোডম্যাপের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে উপদেষ্টা কমনওয়েলথ মহাসচিবকে অবহিত করেন। তিনি আগামী নির্বাচনে বাংলাদেশে কমনওয়েলথ পর্যবেক্ষক দল পাঠানোর অনুরোধ করেন এবং মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএইচবি/২০৩০ ঘ.