২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সন্দেহে খুলনায় তিন জন গ্রেপ্তার

জঙ্গি সন্দেহে দুই মহিলাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে খুলনা পুলিশ। বুধবার নগরীর বাগমারা এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখায় কর্মরত সহকারী কমিশনার আবু সায়েম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 02:06 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

খুলনা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি সন্দেহে দুই মহিলাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে খুলনা পুলিশ। বুধবার নগরীর বাগমারা এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখায় কর্মরত সহকারী কমিশনার আবু সায়েম। গ্রেপ্তারকৃতরা হলেন- তানভির আহমেদ (২৬), মাহমুদা বেওয়া (৪৮) এবং হাজেরা খাতুন (১৮)। তানভিরের শিশুকন্যা হাফসাকেও (৫) ওই সময় আটক করা হয়। পুলিশের ধারণা, তানভির নিষিদ্ধ সংগঠন জেএমবি অথবা হুজির সক্রিয় সদস্য। আবু সায়েম সাংবাদিকদের বলেন, "গোপন খবরের ভিত্তিতে বাগমারার জাহিদুর রহমান সড়কের একটি বাড়ি থেকে তানভিরকে গ্রেপ্তার করা হয়। সে ওই বাসায় ভাড়া থাকত। তানভিরের বাসা থেকে