২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে গৃহবধুকে পিটিয়ে হত্যা

কোটালীপাড়া উপজেলার আমতলী গ্রামে সোমবার রাতে মুক্তা বেগম (২৪) নামে এক গৃহবধুকে পিটিয়ে মারার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 03:13 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

গোপালগঞ্জ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোটালীপাড়া উপজেলার আমতলী গ্রামে সোমবার রাতে মুক্তা বেগম (২৪) নামে এক গৃহবধুকে পিটিয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মুক্তার স্বামী রুহুল আমিন ফকির, শ্বশুর আবদুল মালেক ফকির, ননদ আলেয়া আক্তার ও শাশুড়ি আনোয়ারা বেগমকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা করেছেন তার বাবা আলম মিয়া। পুলিশ আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে। মামলার বরাত দিয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোমেন জানান, সোমবার রাতে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর মুক্তা বেগমকে তার স্বামী রুহুল আমিন বাড়ির পাশে একটি আমগাছে ঝুলিয়ে রাখে। মঙ্গলবার সকালে পুলিশ গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার এবং নিহতের শাশুড়ি আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৬ ঘ.