চাঁদপুর, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর-লাকসাম রেলওয়ের মধুরোড এলাকায় মঙ্গলবার ট্রেনে কাটা পড়ে নিহত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত নুরুল ইসলাম (৪০) মধুরোড এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় হোটেল জামানের কর্মচারি ছিলেন।
চাঁদপুর রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আরিফ বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে লাকসাম থেকে চাঁদপুরগামী একটি তেলবাহী ট্রেনের নিচে কাটা পড়ে নুরুল ইসলাম মারা যান বলে তাকে এলাকাবাসী জানিয়েছে।
তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৪৪৬ ঘ.
bdnews24