২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডলফিন ম্যাচ কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক নিহত

মুন্সীগঞ্জে ডলফিন ম্যাচ কারখানায় বিস্ফোরণে সোমবার দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ জন। দুপুর সোয়া ১২টার দিকে ওই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএ নেওয়াজী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 08:14 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জে ডলফিন ম্যাচ কারখানায় বিস্ফোরণে সোমবার দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ জন। দুপুর সোয়া ১২টার দিকে ওই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএ নেওয়াজী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোয়া ১২টার দিকে ডলফিন ম্যাচ কারখানায় এক বিস্ফোরণে মুন্না (২৫) ও ফারুক (২৪) নামে দুই শ্রমিক মারা যায়।" পুলিশ কর্মকর্তা বলেন, "কারখানার 'কাস্ট আয়রন রোলার' বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।" সদর উপজেলায় শীতলক্ষ্যা নদীর তীরে মুক্তারপুর ঘাটের কাছে অবস্থিত এই কারখানটির নাম আকিজ ম্যাচ ফ্যাক্টরি। তাদের পণ্যের নাম ডলফিন দিয়াশলাই। বিস্ফোরণে আহত পাঁচ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়। বিস্ফোরণে দুই সহকর্মীর মৃত্যুর ঘটনায় শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে বলে স্থানীয়রা জানায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৪০০ ঘ.