২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে হিযবুত তাহরীরের ১০ সদস্যের জামিন নামঞ্জুর

রাজশাহীতে জঙ্গি সন্দেহে গ্রেপ্তারকৃত হিযবুত তাহরীরের ১০ সদস্যের জামিন নামঞ্জুর করেছে আদালত। রোববার দুপুরে রাজশাহী মহানগর হাকিম তারিকুল কবির তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। আবেদনের শুনানির সময় গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 11:10 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

রাজশাহী, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীতে জঙ্গি সন্দেহে গ্রেপ্তারকৃত হিযবুত তাহরীরের ১০ সদস্যের জামিন নামঞ্জুর করেছে আদালত। রোববার দুপুরে রাজশাহী মহানগর হাকিম তারিকুল কবির তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। আবেদনের শুনানির সময় গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হয়নি। গত বৃহস্পতিবার রাজশাহী সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে জঙ্গি সন্দেহে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ হিজবুত তাহরীরের ১০ সদস্যকে আটক করে পুলিশ। পরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সৈয়দ গোলাম মওলা (৬০), ঢাকার নর্দান ইউনিভার্সিটির শিক্ষক ও লক্ষ্মীপুরের মুরশিদপুর এলাকার রুহুল আমীনের ছেলে মামুন আনসার (৪৫), ঢাকার সাউথইষ্ট ইউনিভার্সিটির শিক্ষক ও ফেনীর দাগনভূইয়ার জামাল উদ্দিনের ছেলে আহমেদ জামাল ইকবাল (৪৩), ব্রাহ্মণবাড়িয়া ঝাউতলার আজিজুল ইসলামের ছেলে মোজাম্মেল হক বেলাল (২৩), চাঁদপুরের বাবুরহাট এলাকার সফিকুল ইসলামের ছেলে মাসুদ কাওসার (২৬), চাঁপাইনবাবগঞ্জের খোয়াবাড়িয়ার সাদেকুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩২), নোয়াখালীর চাটখিল এলাকার বেজাদপুরের হারুন-অর-রশিদের ছেলে মনিরুজ্জামান মাসুদ (২৯), ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৩), চট্টগ্রামের ফটিকছড়ির শামসুদপুর এলাকার আলী হোসেনের ছেলে আকতার হোসেন (২৩), কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার আফতাব উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৩১)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৬ ঘ.