নাটোর, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিলুপ্তির ছয় মাস পর নাটোরের ফ্রিডম উন্নয়ন সংস্থা সদস্যদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে।
বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের এ আশ্বাস দিয়েছে সংস্থার গ্রেপ্তার হওয়া নির্বাহী পরিচালক ইসাহাক আলীর আইনজীবী ও পরিবারের প্রতিনিধিরা।
শাড়িতে চুমকি বসানোর প্রশিক্ষণ দেওয়াসহ কর্মসংস্থানমূলক আরও কাজের কথা বলে নাটোর ও পাশের কয়েকটি জেলার দেড় লাখের বেশি মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা সংগ্রহ করেছিল ফ্রিডম উন্নয়ন সংস্থা নামের এ বেসরকারি প্রতিষ্ঠানটি।
সদস্যদের এ টাকা হাতিয়ে নিয়ে গত ২৯ ফেব্র"য়ারি রাতে পালিয়ে গিয়েছিলেন সংগঠনটির নির্বাহী পরিচালক ও মালিক ইসাহাক আলী ও সভাপতি আলী হোসেনসহ কর্মকর্তা-কর্মচারিরা।
পর দিন প্রতারিত সদস্যরা নাটোর সদর উপজেলার নশরতপুর গ্রামে সংগঠনের প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ ও শাখা কার্যালয়গুলোতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
এ ঘটনায় ইসাহাক ও আলী হোসেনের বিরুদ্ধে কয়েকশ' মামলা হয়েছে। এর মধ্যে ১১০টি মামলার অভিযোগপ্রত্র দেওয়া হয়েছে।
নাটোর শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে বুধবারের সংবাদ সম্মেলনে ইসাহাক আলীর পরিবারের প্রতিনিধি তাইজুল ইসলাম জানান, দরিদ্র মানুষের আর্থিক স্বচ্ছলতার জন্য তারা ফ্রিডম উন্নয়ন সংস্থা গঠন করেছিলেন।
এ লক্ষ্যে তারা নাটোরে একটি টেক্সটাইল মিল, গরু মোটাতাজা করার তিনটি খামার স্থাপন ও সাতটি পুকুর নিয়েছিলেন। সব মিলিয়ে তারা এখানে ছয় কোটি টাকা বিনিয়োগ করেছিলেন বলে তিনি দাবি করেন।
ইসাহাকের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল কাদের জানান, প্রতিষ্ঠানের দ্রুত সাফল্যে একটি কুচক্রী মহল মিথ্যা প্রচারণা চালিয়ে গত ২৮ ফেব্র"য়ারি রাতে সংস্থার কার্যালয় থেকে ৪১টি মোটরসাইকেল, ১২টি কম্পিউটার, তিনশ' সেলাই মেশিন, ১৮'শ পিস শাড়িসহ নগদ ৯২ লাখ টাকা লুট করে নেয়।
ওই সময় জীবন বাঁচাতে ইসাহাক আত্মগোপন করেন। স
bdnews24