খুলনা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া পরিশোধসহ আট দফা দাবিতে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা সোমবার কাফনের কাপড় পরে এবং কফিন নিয়ে মিছিল করেছেন।
তবে বিভিন্ন স্থানে পুলিশের বাধার মুখে পড়ে শ্রমিকদের কফিন মিছিল। পরে পুলিশের উপস্থিতিতে তারা সমাবেশ শেষ করে নিজ নিজ কারখানায় কাজে যোগ দেয়।
এর আগে রোববার স্টার, প্লাটিনাম ও ক্রিসেন্ট- এ তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা মিলের প্রশাসনিক ভবন ও কর্মকর্তাদের আবাসিক এলাকার পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কর্মসূচি পালন করেছে।
খুলনার শিল্পাঞ্চলের রাষ্ট্রায়ত্ত সাত পাটকলের সার্বিক অবস্থা পর্যালোচনা করার জন্য প্রকল্প প্রধান ও ব্যবস্থাপকদের ঢাকায় বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) দপ্তরে জরুরি তলব করা হয়েছে।
খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক উন্নয়ন কমিটির আহবায়ক গাজী মাসুম জানান, তিন মিলের শ্রমিকরা পূর্বঘোষিত কর্মসুচি অনুযায়ী সকাল সাড়ে ১০টায় জরুরী অবস্থা উপেক্ষা করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। পুলিশের বাধায় ক্রিসেন্ট জুটমিলের সামনে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করতে না পেরে বিআইডিসি রোডে জড়ো হয়।
পিপলস জুট মিলের সামনের রাস্তায় পুলিশের বাধা পেয়ে তারা প্ল
bdnews24