২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ১১শ' বোতল ফেনসিডিলসহ তিন যুবক ও মাইক্রোবাস আটক

জেলার কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের যুগিচাপুর রাস্তার উপর থেকে সোমবার দুপুরে পুলিশ ১১শ' বোতল ফেনসিডিলসহ তিন যুবককে আটক করেছে। এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাসটিও আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 02:51 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের যুগিচাপুর রাস্তার উপর থেকে সোমবার দুপুরে পুলিশ ১১শ' বোতল ফেনসিডিলসহ তিন যুবককে আটক করেছে। এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাসটিও আটক করা হয়। আটককৃতরা হলেন- মনির (২২), আরিফ (১৪) ও বাদশা (২২)। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেনসিডিল বহনকারী মাইক্রোবাসটি (চট্ট মেট্রো-চ-১১-৩২৬৫) কচুয়ার বিতারা ইউনিয়নের যুগিচাপুর রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় কমিউনিটি পুলিশের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে মাইক্রোবাস থেকে ১১শ' বোতল ফেনসিডিল ও মাইক্রোবাসে থাকা তিন যুবককে আটক করে। আটককৃতরা পুলিশকে জানিয়েছে তারা ফেনসিডিলের বোতলগুলো কুমিল্লা থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে কচুয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০৪৭ ঘ.