২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বাগেরহাটের মংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামে রোববার সন্ধ্যায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 08:45 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামে রোববার সন্ধ্যায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম রসিক লাল চক্রবর্তী (৩৮)। বজ্রপাতে তার সঙ্গী দিলীপ (৩৩) ও নরেণ (৩৭) নামে দুই জন আহত হয়েচেন। তারা সবাই উলুবুনিয়া গ্রামের বাসিন্দা। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার সন্ধ্যায় রসিক লাল চক্রবর্তী ও তার দুই সঙ্গী দিলীপ ও নরেণ জমিতে চারা রোপণ করার সময় বজ্রপাত হয়। এতে রসিক ঘটনাস্থলেই মারা যান। আহত দুই জনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। তাদের মংলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৪৩৭ ঘ.