২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে সংলাপে আনতে আবারো ইসি'র চিঠি

সংলাপে বসার জন্য বিএনপিকে আবারো আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার রাতে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ইসির চিঠি পেয়েছেন। এদিন বিএনপি ইসির নির্ধারিত সংলাপে যোগ না দেওয়ায় দলটিকে পুনরায় আমন্ত্রণ জানানো হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 05:32 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংলাপে বসার জন্য বিএনপিকে আবারো আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার রাতে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ইসির চিঠি পেয়েছেন। এদিন বিএনপি ইসির নির্ধারিত সংলাপে যোগ না দেওয়ায় দলটিকে পুনরায় আমন্ত্রণ জানানো হলো। চিঠিতে বলা হয়েছে- 'গণপ্রতিনিধিত্ব আদেশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা হলেও ভোটার তালিকা অধ্যাদেশ, সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা বিধিমালা নিয়ে কোনো আলোচনা হয়নি। এসব বিষয়ে কোনো মতামত থাকলে আশা করি আপনারা শিগগরিই আলোচনায় আসবেন।' রাতে খোন্দকার দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ইসির চিঠি পেয়েছি। দলের সিনিয়র নেতা ও শরিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেব।" এর আগে গত ২৮ আগস্ট রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালা নিয়ে আলোচনার জন্য খোন্দকার দেলোয়ারকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানায় ইসি। রোববার এ বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপি তাতে যায়নি। বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের বলেন, "বিএনপির সঙ্গে বৈঠক ছাড়া সংলাপ শেষ হবে না। বিএনপির জন্য আমরা অপেক্ষা করব।" নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন তখন জানান, তৃতীয় দফা সংলাপে বিএনপিকে আনতে আবারও চিঠি দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/ডিডি/জেকে/এমএইচবি/২৩২৪ ঘ.