খুলনা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার দাকোপ উপজেলা ভূমি অফিসে ঘুষ নেওয়ার সময় কানুনগো খন্দকার মাহফুজুর রহমান ও অফিস সহকারী হাবিবুর রহমানকে আটক করা হয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে উপকূলরক্ষী বাহিনী তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও।
ইউএনও মহসিন আলী সাংবাদিকদের জানান, দাকোপ উপজেলার বটবুনিয়া গ্রামের ভবানী শংকর হালদারের স্ত্রী কনিকা হালদার স
bdnews24