মৌলভীবাজার, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীমঙ্গলের সাতগাঁও ও রশীদপুরের মাঝামাঝি এলাকায় বুধবার একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটেরে সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল চলাচল সোয়া ছয় ঘণ্টা বন্ধ থাকে।
দুর্ঘটনাকবলিত বগি দুটি উদ্ধার করার পর রাত সাড়ে ১০টায় ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।
শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী মাস্টার আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রীমঙ্গল থেকে আখাউড়ার উদ্দেশে ছেড়ে আসার পর বিকেল সোয়া ৪টার দিকে সাতগাঁও ও রশীদপুরের মধ্যবর্তী এলাকায় কেএসএ-টু ডাউন মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ রেলওয়ের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী (পথ) রুহুল আক্তার খান বিডিনিউজ টোয়েন্ট&
bdnews24