২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ

দুটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক মো. আফজাল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2008, 01:10 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক মো. আফজাল হোসেন। এছাড়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্ম পাওয়ার ও মেশিনারি বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়টির প্রকল্প পরিচালক অধ্যাপক আর আই সরকার। নতুন দুই উপাচার্য চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলরের আদেশে শিক্ষা মন্ত্রণালয় গত মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। আর আই সরকার বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি নিয়োগের আদেশ পেয়েছেন। গত ১২ আগস্ট এ দু'টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদের জন্য যোগ্য প্রার্থীদের দু'টি প্যানেল ঠিক করে এ সংক্রান্ত 'সার্চ কমিটি'। রাষ্ট্রপতি ওই দুই প্যানেল থেকে অধ্যাপক আফজাল হোসেন ও অধ্যাপক আর আই সরকারকে নিয়োগের আদেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/আরবি/এএল/জেকে/এসকে/১৯০৫ঘ.