২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ডাকাতি ও খুনের ঘটনা বেড়েছে

গত জুলাই মাসে রাজধানীতে ডাকাতি ও খুনসহ বিভিন্ন অপরাধের ঘটনা বেড়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার নাইম আহমেদ বলেছেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 04:23 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত জুলাই মাসে রাজধানীতে ডাকাতি ও খুনসহ বিভিন্ন অপরাধের ঘটনা বেড়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার নাইম আহমেদ বলেছেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রোববার রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে মাসিক অপরাধ সভা শেষে নিয়মিত ব্রিফ্রিংয়ে কমিশনার এ কথা বলেন। তিনি জানান, গত জুলাই মাসে ১৩টি ডাকাতির ঘটনা ঘটেছে। আর দস্যুতা হয়েছে ৭২টি। অথচ জুনে এ সংখ্যা ছিল যথাক্রমে ৯ ও ৬২। জুনের তুলনায় জুলাইয়ে খুনের ঘটনাও বেড়েছে। জুলাইয়ে রাজধানীতে খুন হয়েছেন মোট ৩৩ জন। জুনে এই সংখ্যা ছিল ২৯। জুনে ২৯৪টি চুরির ঘটনা ঘটলেও জুলাইয়ে এ সংখ্যা বেড়ে হয়েছে ৩৫২টি। শিশু নির্যাতনের জুনের ৩টি থেকে বেড়ে জুলাইয়ে ৯টি হয়েছে। ডিএমপি কমিশনার জানান, বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৩ হাজার ৩৭১ জনের মধ্যে পুলিশ গত জুলাই মাসে মাত্র ২ হাজার ২৯৩ জনকে গ্রেপ্তার করতে পেরেছে। বাকি ১১ হাজার ৭৮ জন পুলিশের ধোরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছে। এদের মধ্যে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা ১ হাজার ৫৯৩ জন। নাইম আহমেদ বলেন, রমজান মাসে অপরাধ নিয়ন্ত্রণের জন্য পুলিশ তিন ধাপে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে। এর অংশ হিসেবে পুরো মাসেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ১৫ রোজার পর আইনশৃংখলা বাহিনীর আরো আড়াই হাজার সদস্যকে রাজধানীতে মোতায়েন করা হবে। এছাড়া ঈদ ও ঈদের পরের কয়েক দিন নজদারি বাড়ানো হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "ঈদ সামনে রেখে ফুটপাতে হকার বসার সাময়িক অনুমতি দেওয়া হয়েছে। তবে এ সুযোগে কেউ চাঁদাবজির চেষ্টা করলে তা বরদাশত করা হবে না। তাছাড়া সাধারণ মানুষের চলাচলে বিঘ