২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা প্রণয়নের নির্দেশ প্রধান উপদেষ্টার

দ্রুততম সময়ে ও কম খরচে জনগণের কাছে ইন্টারনেট ব্রডব্যান্ড সেবা পৌঁছে দিতে 'জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা' প্র্রণয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2008, 04:41 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রুততম সময়ে ও কম খরচে জনগণের কাছে ইন্টারনেট ব্রডব্যান্ড সেবা পৌঁছে দিতে 'জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা' প্র্রণয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। শনিবার জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা প্রণয়ন সম্পর্কিত উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশ দেন। সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানিয়ে বলা হয়, সভায় প্রধান উপদেষ্টা কম্পিউটারের দাম ও ইন্টারনেট সংযোগ খরচ কমানোর জন্য কার্যকর ব্যবস্থা নিতেও বলেছেন। বৈঠকে সাবমেরিন ক্যাবল, ব্যাকবোন, কানেকশন নেটওয়ার্ক অবকাঠামো এবং ইন্টারনেট সংযোগের সঙ্গে জড়িত বিটিআরসি, বিটিসিএল, বিজিসিবি, বিএসসিসিএলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের কাজে সমন