২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় অর্থ আত্মসাতের মামলায় ডাকঘর কর্মকর্তার কারাদণ্ড

খুলনায় অর্থ আত্মসাত মামলায় দিঘলিয়া উপজেলা ডাকঘরের কর্মকর্তা- সাব পোষ্ট মাস্টার মল্লিক মো. রফিকুল ইসলামকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2008, 12:59 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

খুলনা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনায় অর্থ আত্মসাত মামলায় দিঘলিয়া উপজেলা ডাকঘরের কর্মকর্তা- সাব পোষ্ট মাস্টার মল্লিক মো. রফিকুল ইসলামকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে সাড়ে ১৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার খুলনার বিভাগীয় বিশেষ জজ আব্দুল আজিজ খলিফা এ রায় দেন। দণ্ডিত রফিকুল ইসলাম জেলহাজতে রয়েছেন। ২০০১ সালের ২০ জুলাই গ্রাহক মো. গাজী বিশ্বাসের ২৫৬৪০- নং সঞ্চয়ী হিসাবে জমাকৃত ১৪ হাজার ৫০০ টাকা আত্মসাত করেন সাব পোষ্ট মাষ্টার রফিকুল ইসলাম। এ ঘটনায় জেনারেল পোষ্ট অফিসের (জিপিও) পরিদর্শক মো. আব্দুস সামাদ ২০০৪ সালের ১৪ সেপ্টেম্বর দিঘলিয়া থানায় মামলা করেন। উপ পরিদর্শক জহুরুল হক তদন্ড শেষে সাব পোষ্ট মাস্টার রফিকুল ইসলামকে অভিযুক্ত করে ২০০৬ সালের ১১ মার্চ আদালতে অভিযোগপত্র দেন। আদালত ১০ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য নেওয়ার পর এ রায় দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৫ ঘ.