ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চারটি চাঁদাবাজি মামলা ও জ্ঞাত আয় বর্হিভুত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমানকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি একটি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে দিয়েছে আদালত।
বুধবার বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ এ আদেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/
bdnews24