২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ফেনসিডিলসহ কার আটক, আগ্নেয়াস্ত্র উদ্ধার: গ্রেপ্তার ২

সাভারে পৃথক অভিযানে সোমবার ভোররাতে এক হাজার বোতল ফেনসিডিলসহ প্রাইভেট কার আটক এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 12:26 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

সাভার, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাভারে পৃথক অভিযানে সোমবার ভোররাতে এক হাজার বোতল ফেনসিডিলসহ প্রাইভেট কার আটক এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। এ দুটি ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। এরা হলেন- মাদক ব্যবসায়ী মোবারক হোসেন (৪৪) ও সন্ত্রাসী আহম্মদ আলী (৩০)। র‌্যাব-৪ সাভার ক্যাম্পের কমান্ডার আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট বাসস্ট্যান্ডের কাছে একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-ক-০৬-৮৬৬৬) তল্লাশি চালিয়ে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেপ