২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ-পশ্চিমের উন্নয়নে ৩২ দফা কর্মসূচি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে সরকার ৩২ দফা কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। তিনি বলেন, "সরকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে মাওয়ায় পদ্মা সেতু নির্মাণ, পাইপ লাইনের মাধ্যমে খুলনায় গ্যাস সরবরাহ, ২৫০ শয্যার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল চালু, মংলা বন্দরের আধুনিকায়নসহ ৩২ দফা কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।" (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 11:19 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

খুলনা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে সরকার ৩২ দফা কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। (আরও তথ্যসহ) তিনি বলেন, "সরকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে মাওয়ায় পদ্মা সেতু নির্মাণ, পাইপ লাইনের মাধ্যমে খুলনায় গ্যাস সরবরাহ, ২৫০ শয্যার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল চালু, মংলা বন্দরের আধুনিকায়নসহ ৩২ দফা কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।" মঙ্গলবার বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ও প্রেস সচিব ফাহিম মুনয়েম উপস্থিত ছিলেন। বৈঠকে ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ- ২০০৮ নীতিগত ভাবে অনুমোদন দেওয়ার কথাও জানান ফখরুদ্দীন আহমদ। প্রধান উপদেষ্টা বলেন, ২০০৯ সালের মধ্যে পদ্মা সেতুর নক্শা প্রণয়ন এবং ২০১০ সালের মধ্যে কাজ শুরু করা যাবে। এতে ব্যয় হবে ১০ হাজার ১৬২ কোটি টাকা। ছয়শ কোটি টাকা ব্যয়ে ঢাকা-মাওয়া-বেনাপোল মহাসড়ক নির্মাণসহ কালনা পয়েন্টে সেতু নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।" তিনি জানান, ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের কেওড়াকান্দি-ফেরিঘাট থেকে কাঁঠালবাড়ি ঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটারের বেশি রাস্তা তৈরি করা হবে। ১১ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এটি নির্মাণ করবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান ও অবকাঠামো উন্নয়নের জন্য প্রায় ১৭ কোটি ৫২ লাখ টাকা এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মসজিদ ও চিকিৎসা কেন্দ্র নির্মাণের জন্য ২২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ ও কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও স