২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর শহর রক্ষা বাঁধের চার মিটার দেবে গেছে

মেঘনার প্রচণ্ড স্রোতে সোমবার রাতে চাঁদপুর শহর রক্ষা বাঁধের প্রায় চার মিটার জায়গার ব্লক হঠাৎ দেবে যায়। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন দেবে যাওয়া অংশে কংক্রিটের ব্লক ফেলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 05:01 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

চাঁদপুর, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনার প্রচণ্ড স্রোতে সোমবার রাতে চাঁদপুর শহর রক্ষা বাঁধের প্রায় চার মিটার জায়গার ব্লক হঠাৎ দেবে যায়। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন দেবে যাওয়া অংশে কংক্রিটের ব্লক ফেলছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ দাস রাত ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যায় শহর রক্ষা বাঁধের চার মিটারের মতো জায়গায় ব্লক দেবে যায়। সেখানে নতুন করে ব্লক ফেলা হচ্ছে।" তিনি জানান, নদীর ওই এলাকায় পানির গভীরতা ৬০ থেকে ৭০ মিটার। প্রচণ্ড স্রোতে পাড়ের নিচের মাটি সরে যাওয়ায় কিছু ব্লক দেবে গেছে। তবে এলাকাটিকে ঝুঁকিমুক্ত করার চেষ্টা চলছে। চাঁদপুরের জেলা প্রশাসক এস এম মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল ঘুরে এসেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২৫০ ঘ.