২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় নাগরিকের অলঙ্কার ছিনতাই, চালক গুলিবিদ্ধ

রাজধানীর বনানীতে রোববার কলাবতি রাঙ্গাস্বামী (৫৫) নামে এক ভারতীয় নারীর সোনার চেন ছিনিয়ে নিয়ে গেছে তিন ছিনতাইকারী। তাদের বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন কলাবতির গাড়ির চালক বদরুল আলম (৩০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2008, 03:12 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানীতে রোববার কলাবতি রাঙ্গাস্বামী (৫৫) নামে এক ভারতীয় নারীর সোনার চেন ছিনিয়ে নিয়ে গেছে তিন ছিনতাইকারী। তাদের বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন কলাবতির গাড়ির চালক বদরুল আলম (৩০)। গুলশান থানার উপপরিদর্শক আজমল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল পৌনে ৯টার দিকে বনানীর ২৩ নম্বর সড়কে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এ ঘটনা ঘটে। কলাবতি তার নাতিকে স্কুলে রেখে গাড়িতে ওঠার সময় তিন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে এবং গলা থেকে মঙ্গলসূত্রসহ দেড়ভরি ওজনের সোনার চেন ছিনিয়ে নিয়ে একটি গাড়িতে উঠে পালিয়ে যায়। তারা গাড়িতে ওঠার সময় বদরুল আলম (৩০) তাদের বাধা দিতে গেলে ছিনতাইকারিরা তার পায়ে গুলি করে। উপ পরিদর্শক আজমল জানান, ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারিরা যে গাড়ি ব্যবহার করেছে তা অত্যন্ত দামি। আজমল বলেন, "এ ঘটনায় কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ একটি মামলা করেছে। এছাড়া কলাবতির মেয়ে কোয়ালিটি ইপিক গ্র"পের ব্যবস্থাপক মিজ ভেঙ্কটেশ একটি সাধারণ ডায়েরি করেছেন।" বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/জিএনএ/২১০৫ ঘ.