২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু ও খাদ্য সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন সোমবার শুরু

দক্ষিণ এশিয়ার জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলন সোমবার ঢাকায় শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2008, 11:53 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশিয়ার জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলন সোমবার ঢাকায় শুরু হচ্ছে। ছয় দিনের এ সম্মেলন যৌথভাবে আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটি। রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ সোমবার সোনারগাঁও হোটেলে সম্মেলন উদ্বোধন করবেন। এ সম্মেলনে দেশের ২০০ জন এবং ১৮টি দেশের ৭০ জন বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। শনিবার এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়। সম্মেলনে অংশ নিতে আইসল্যান্ডের প্রেসিডেন্ট ওলাফুর র‌্যাগনার গ্রিমসন মঙ্গলবার ঢাকা আসছেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর অন্য অধিবেশনগুলো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন এবং গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে। আইসল্যান্ডের প্রেসিডেন্ট বুধ ও বৃহস্পতিবারের অধিবেশনে বক্তব্য রাখবেন। আগামী ৩০ আগস্ট সোনারগাঁও হোটেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। সম্মেলন আয়োজনে সহযোগিতা করছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও), বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং ইকোনমিক অ্যান্ড স্যোসাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক (এসকাপ)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএম/এমআই/১৭৪৬ ঘ.