ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সদ্যপ্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেতা আবদুল্লাহ আল-মামুনের কুলখানি রোববার।
আসরের নামাজের পর আবদুল্লাহ আল-মামুনের ২৭৩/১ এলিফ্যান্ট রোডের বাসায় কুলখানি অনুষ্ঠিত হবে। আত্মীয়স্বজন, বন্ধু ও অনুরাগীদের এতে উপস্থিত হয়ে তার আত্মার শান্তি কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
আবদুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনির সমস্যা ও হৃদরোগসহ নানা সমস্যায় ভুগছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত অসুস্থতার কারণে গত ১০জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কৃতী এই নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসকে/১৩১৫ঘ.
bdnews24